Email Marketing
ইমেইল মার্কেটিং কি বা কাকে বলে ?
ইমেইল মার্কেটিং এর ব্যাপারে জানার আগে আপনার আগে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং মানে হলো, বিভিন্ন রকমের মাধ্যম, উপায় বা প্রক্রিয়ার দ্বারা নিজের বিসনেস (business), পণ্য (product) বা যেকোনো সার্ভিস (service) এর প্রচার করা বা তাদের বিক্রি করার চেষ্টা করা।
যেই প্রোডাক্ট (product), অফার (offer), ব্যাবসা (business) বা সেবার (service) প্রমোশন (promotion), প্রচার বা মার্কেটিং আমরা ইমেইল (e-mail) এর মাধ্যমে করি, সেই মার্কেটিং এর প্রক্রিয়াকেই “email marketing” বলা হয়। এবং, এ digital marketing বা internet marketing এর একটি অনেক বিখ্যাত মাধ্যম।
প্রমোশন বা মার্কেটিং এর জন্য আমরা ইমেইল এর ব্যবহার সাধারণ ভাবেই করি। যেভাবে আমরা কাওকে একটি ইমেইল পাঠাই ঠিক সেভাবেই। কিন্তু, এমনিতে আমরা একটি মেইল কেবল একজন কেই one – to – one পাঠাই। অথচ, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আমরা একটি ইমেইল অনেক জনকেই একসাথে পাঠিয়ে দেই।
এতে, আপনি একটি ইমেইল (email) এর দ্বারা নিজের প্রোডাক্ট, বিসনেস বা সেবার বিষয়ে হাজার হাজার লোকেদের কাছে একসাথেই প্রচার করতে পারবেন। এই প্রক্রিয়াকে আপনি email broadcasting ও বলতে পারেন।
আমাদের মতো ছোট ব্লগার বা ছোট ব্যবসায়ী রা ইমেইল মার্কেটিং এ তেমন কোনো ধ্যান দেইনা। এবং, আমি ভাবি এইটা আমাদের অনেক বোরো ভুল। কারণ, এর মাধ্যমে আমরা অনেক ব্লগ রিডার / ভিসিটর বা কাস্টমার নিজের ব্যবসার জন্য পেয়ে যেতে পারি যেগুলি আমরা এখন পাচ্ছিনা।
কিন্তু, ইন্টারনেটের অনেক বোরো বোরো ব্লগ, ওয়েবসাইট বা কোম্পানি রয়েছে যেগুলির মধ্যে প্রায় সবাই ইমেইল মার্কেটিং এর এই মাধ্যম ব্যবহার কোরে নিজেদের business, product বা online service প্রমোট বা প্রচার করছে।
এতে তাদের অনেক লাভ হচ্ছে।


Comments
Post a Comment